স্টাফ রিপোর্টার | ৯ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে।
আজ সকালে বাংলাদেশ সচিবালয়-এর মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
একনেক সভায় দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের বিষয় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সভায় গৃহীত সিদ্ধান্ত এবং অনুমোদিত প্রকল্পগুলোর বিস্তারিত তথ্য পরে জানানো হবে।





