স্টাফ রিপোর্টার | ১৬ আগস্ট ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
কিশোরগঞ্জ: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রবিবার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
এ সময় প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ জেলা ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন। পরে তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থাপনা। উন্নয়ন কাজ বাস্তবায়নের মাধ্যমে ময়দানের সুযোগ-সুবিধা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
ট্যাগ: তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, শোলাকিয়া ঈদগাহ, কিশোরগঞ্জ, শোলাকিয়া ঈদগাহ ময়দান, বৃক্ষরোপণ কর্মসূচি, ছাত্রদল, বিএনপি, জাতীয় রাজনীতি, বাংলাদেশ





