হিন্দুকুশ হিমালয় পার্লামেন্টারিয়ানস মিট ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধিদল
বাংলাদেশ থেকে পার্বত্য বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার নেতৃত্বে একটি প্রতিনিধিদল কাঠমান্ডু পৌঁছেছে। তারা সোমবার থেকে শুরু হতে যাওয়া হিন্দুকুশ হিমালয় (এইচকেএইচ) পার্লামেন্টারিয়ানস মিট ২০২৫-এ অংশ নেবেন।

🔹 প্রতিনিধিদলের অন্যান্য সদস্য:
- আমীর খসরু মাহমুদ চৌধুরী (বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী)
- ড. দেবপ্রিয় ভট্টাচার্য (সিপিডির বিশিষ্ট ফেলো)
- ডা. তাসনিম জারা (ন্যাশনাল সিটিজেন পার্টি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব)
- মীর আরশাদুল হক (ন্যাশনাল সিটিজেন পার্টি, যুগ্ম সদস্য সচিব)
🔹 অন্যান্য অংশগ্রহণকারী দেশ: নেপাল, ভারত, চীন, ভুটান, মিয়ানমার ও পাকিস্তান।
🔹 উদ্বোধনী অধিবেশন:
- প্রধান অতিথি: নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল
- বিশেষ অতিথি: নেপালের স্পিকার দেবরাজ ঘিমিরে
- সময়: সোমবার সকাল ৯:৩০ (স্থানীয় সময়)
- উপস্থিত থাকবেন: নেপালের পররাষ্ট্রমন্ত্রী, অরণ্য ও পরিবেশ মন্ত্রী এবং আইসিমড মহাপরিচালক পেমা গায়মাত্সোসহ বিভিন্ন দেশের অতিথিরা।





