কাওরান বাজারে ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাওরান বাজারের সকল মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের পক্ষ থেকে কিচেন মার্কেটের ছাদে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি…

Posted by:

on

কাওরান বাজারের সকল মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের পক্ষ থেকে কিচেন মার্কেটের ছাদে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল আলম নীরব, সাবেক আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি।
সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ বেলায়েত হোসাইন।
সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ শাহ কামাল মানিক, সিনিয়র সহ-সভাপতি ইসলামিয়া শান্তি সমিতি।

এছাড়া ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সাইফুল আলম নীরব বলেন,
“যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে তাদের বিএনপিতে কোনো ঠাঁই নেই। ব্যবসায়ীদের উচিত এমন চাঁদাবাজদের প্রতিরোধ করা। এতদিন যারা ব্যবসায়িক মার্কেট নির্বাচনে এককভাবে প্রার্থী হয়ে জয়ী হয়েছেন, এখন আর সে সুযোগ নেই। এখন থেকে সবাইকে ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে। সঠিক নেতৃত্বের মাধ্যমেই ব্যবসা পরিচালনা করতে হবে।”

ব্যবসায়ীরা প্রধান অতিথির কাছে ব্যবসা পরিচালনার স্বার্থে বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন করেন।