“হাসিনা ফিরে এলে সবার আগে ক্ষতির শিকার হবে এনসিপি: গয়েশ্বর চন্দ্র রায়”

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জাতীয় সমাজতান্ত্রিক দল-এনসিপি’কে উদ্দেশ্য করে বলেছেন, “যদি নির্বাচন না হয়…

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জাতীয় সমাজতান্ত্রিক দল-এনসিপি’কে উদ্দেশ্য করে বলেছেন,

“যদি নির্বাচন না হয় তোমাদের ছোটখাটো দাবির কারণে, তাহলে সব চেয়ে বেশি খেসারত তোমরাই দিবে। শেখ হাসিনাকে যারা লালিত-পালিত করেছে, যদি তিনি বাংলাদেশে ঢুকতে পারেন, হাসিনা সবার আগে তোমাদের ক্ষতি করবে।”

তিনি আরও বলেন, “তোমাদের বীরত্বগাথা যে গণঅভ্যুত্থান, সেই বীরত্বকে রক্ষা করো। যে আন্দোলনের মূল লক্ষ্য ছিল বৈষম্য বিরোধী সংগ্রাম, সেই বৈষম্য দূর করার আন্দোলন চালিয়ে যাও।”

গয়েশ্বর দাবি করেন, বাংলাদেশের মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায় আছে। জনগণের শক্তির কাছে কোনো স্বৈরাচার টিকতে পারেনি, নতুন কোনো চক্রান্তও টিকবে না।