ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ‘ঈশান–২’

ছবি:মিজানুর রহমান

দেশে বর্তমানে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামী ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় সক্রিয় থাকতে পারে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এই বৃষ্টিবলয়ের নাম দিয়েছে ‘ঈশান–২’।

বিডব্লিউওটি জানায়, এ সময় দেশের তিন বিভাগ—রংপুর, ময়মনসিংহ এবং সিলেট—সবচেয়ে বেশি বৃষ্টিপাতের মুখে পড়বে। যদিও এটি একটি আংশিক বৃষ্টিবলয়, তবুও দেশের অন্যান্য অঞ্চলেও এর প্রভাব পড়বে। এতে ভ্যাপসা গরম কিছুটা কমতে পারে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টিপাত কৃষিক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে অতিবৃষ্টি হলে উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হতে পারে।