✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮

নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল

ছবি :ফুটবল ফেডারেশন

নেপালে চলমান বিক্ষোভ ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে সেখানে আটকে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবশেষে দেশে ফিরছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) স্থানীয় সময় দুপুর ২টা ৩০মি বিকেলে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে খেলোয়াড়, কোচিং স্টাফসহ দলের অন্যান্য সদস্যরা ঢাকার কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে অবতরণ করেন।

দলের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নেপাল এবং বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছেন।

জাতীয় ফুটবল দল দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। প্রথম ম্যাচ শেষে ৮ সেপ্টেম্বর নেপালে ব্যাপক আন্দোলন শুরু হয়। ফলে ৯ সেপ্টেম্বর নির্ধারিত দ্বিতীয় ম্যাচটি বাতিল হয়। একই দিন দলের দেশে ফেরার কথা থাকলেও ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় তারা হোটেলে অবস্থান করতে বাধ্য হন।

পরিস্থিতি জটিল হয়ে উঠলে খেলোয়াড়দের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয় প্রধান উপদেষ্টার কার্যালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অনুরোধে সশস্ত্র বাহিনী বিভাগ বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেয়।#নেপাল #ফুটবল