জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ

জাকসু নিবার্চন

সাভার, ১৩ সেপ্টেম্বর ২০২৫:
দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ফলাফলে দেখা যায়, বেশ কয়েকটি হল সংসদের সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে বিভিন্ন প্রার্থী জয়লাভ করেছেন। তবে এখনো কেন্দ্রীয় সংসদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গণনার বিস্তারিত ফলাফল এবং বিজয়ীদের নামের তালিকা শিগগিরই প্রকাশ করা হবে।

দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এ নির্বাচনে শিক্ষার্থীরা তাদের অংশগ্রহণকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন। তারা আশা করছেন, নির্বাচিত প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সমস্যা সমাধান এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন।