জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচনের চূড়ান্ত ফল: ভিপি স্বতন্ত্র, জিএস শিবির প্যানেল

জাকসু নিবার্চন ফলাফল ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল)।

অন্যদিকে সাধারণ সম্পাদক (জিএস) সহ অধিকাংশ সম্পাদকীয় পদে বিজয়ী হয়েছে শিবির প্যানেল।

মূল ফলাফল:

সহ-সভাপতি (ভিপি): আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল)

সাধারণ সম্পাদক (জিএস): মাজহারুল ইসলাম (শিবির প্যানেল)

সহ-সাধারণ সম্পাদক ছাত্র (এজিএস): ফেরদৌস আল হাসান (শিবির প্যানেল)

সহ-সাধারণ সম্পাদক ছাত্রী (এজিএস): আয়েশা সিদ্দিকা মেঘলা (শিবির প্যানেল)

শিক্ষা ও গবেষণা, পরিবেশ, সাহিত্য, নাটক, ক্রীড়া, আইটি, সমাজসেবা, স্বাস্থ্য ও পরিবহনসহ অধিকাংশ সম্পাদকীয় পদে জয়ী হয়েছে শিবির প্যানেল।

ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্যানেলের মাহমুদুল হাসান কিরন এবং সমাজসেবা সম্পাদক পদ পেয়েছেন বাগছাসের আহসাব লাবিব।

কার্যকরী সদস্যপদেও বেশিরভাগ স্থানে শিবির প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন।