বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্রুত ফেরা উচিত: ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

ছবি: নিউজ চ্যানেলবিডি

সফররত ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “ইইউ চায় বাংলাদেশ দ্রুতই একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরে আসুক। জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। পিআর (Proportional Representation) শুধু দাবি করলেই হবে না, জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই নির্বাচন করতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের সব ধরণের সহযোগিতা করবে ইইউ।”

নজরুল ইসলাম খান জানান, বৈঠকে নির্বাচনের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। তিনি বলেন, “বাংলাদেশে বাণিজ্য খাতে সহযোগিতার অনুরোধ করা হয়েছে ইইউ প্রতিনিধিদের কাছে। ৫ আগস্ট আন্দোলনে কি পিআর পদ্ধতির দাবি ছিলো? সেটিও আলোচনায় এসেছে।”