বায়তুল মোকাররমে ইসলামী আন্দোলনের সমাবেশ

বাইতুল মোকাররমের উত্তর গেট ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ ১৮ সেপ্টেম্বর ২০২৫।

Posted by:

on

ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৫:
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার জোহরের নামাজের পর এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে জুলাই গণআন্দোলনের সনদ অনুসারে জাতীয় নির্বাচন আয়োজন, পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং বর্তমান সরকারের সব জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার করার দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

এই কর্মসূচি জামায়াতে ইসলামীসহ আরও কয়েকটি দলের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে পালন করা হয়।