নির্বাচনে বাধা দিলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে

ছবি সংগৃহীত

ফাইল ফটো

ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৫: বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনে বাধা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে।

বৃহস্পতিবার তিনি রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টে গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে গিয়ে এই মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি রাজনীতিতে স্থিতিশীলতা চায় এবং পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে তার দায় বহন করতে হবে।

আমীর খসরু আরও বলেন, নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহিতার অভাব দেখা যায় এবং নুরের ঘটনা সেটাই প্রমাণ করে। তিনি যোগ করেন, “সব জায়গায় ঐক্যমত থাকবে না, কিছু চাওয়াতেও অসুবিধা নেই, তবে জনগণের কাছে যেতে হবে।”