ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৫: বিএনপি নেতারা গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সিঙ্গাপুর হাই কমিশনার ডেরেক লো ও তার সহকর্মীদের সঙ্গে বৈঠকে বসেন। বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
সিঙ্গাপুর হাই কমিশনের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কান্ট্রি অফিসার ডে আর্নদ। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠক বিকেল ৪টায় শুরু হয় এবং দুই পক্ষ রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।





