আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব: বিএনপি মহাসচিব

দেশে ফিরেই সাংবাদিকদের সঙ্গে কথা বললেন মির্জা ফখরুল সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা…

Posted by:

on

দেশে ফিরেই সাংবাদিকদের সঙ্গে কথা বললেন মির্জা ফখরুল

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “দেশের সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে, সেটা ঐক্যবদ্ধভাবেই নিতে হবে।”

আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়াকে অহেতুক চাপ সৃষ্টি বলা উল্লেখ করে ফখরুল বলেন, “এটি গণতন্ত্রের জন্য শুভ নয়। বিএনপি সব সময় বিশ্বাস করে—সমাধান আসবে আলোচনার মাধ্যমেই।”

রাজপথে নেমে সমস্যার সমাধান হবে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা মনে করি, রাজনৈতিক সমস্যার সমাধান কেবল আলোচনার মাধ্যমেই সম্ভব।”

পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, “পিআরের পক্ষে নয় বিএনপি, এটার কোনো ভিত্তি নেই।”

রাজনৈতিক দল নিষিদ্ধের প্রসঙ্গে ফখরুলের মন্তব্য, “আমরা আগেও বলেছি, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি।”

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আলোচনার বিষয়ে তিনি বলেন, “দেশের উন্নয়ন আর অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে জাতিসংঘে।”