জলজটে রাজধানীতে যানজট, দুর্ভোগে নগরবাসী

রাজধানীরতে ট্রাফিক জ্যামে ভোগান্তির চিত্র

ছবি মিজানুর রহমান

Posted by:

on

ভোররাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে ঢাকার রাস্তাঘাট তলিয়ে গেছে। সড়কে পানি জমে যানবাহনের ইঞ্জিন বিকল হয়েছে, গাছ উপড়ে পড়েছে, ফলে যান চলাচল ব্যাহত হয়েছে।

সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকায় ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

যেসব এলাকায় পানি জমে যানজট:

মতিঝিল, রাজারবাগ, গ্রিন রোড, পান্থপথ, ধানমন্ডি

বিজয় সরণি, মিরপুর-১০, কাজীপাড়া, কালসী রোড

বিমানবন্দর সড়ক, বসুন্ধরা গেট, খিলগাঁও, বনশ্রী

বনানী-মহাখালী-তেজগাঁও, কারওয়ান বাজার, কাকরাইল, সেগুনবাগিচা, এলিফ্যান্ট রোড

ট্রাফিক বিভাগ জানিয়েছে—

“অতিবৃষ্টির কারণে ঢাকায় প্রচণ্ড জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ট্রাফিক নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।”

সকালে গুলিস্তান, মতিঝিল, ফকিরাপুল এলাকায় তীব্র যানজট দেখা দিলেও দুপুরের দিকে কিছুটা স্বাভাবিক হয়। তবে রাজারবাগ পুলিশ লাইনসের সামনে এখনও পানি জমে থাকায় যানজট রয়েছে।