শিশু লামিয়া’র বাবা আব্দুর রাজ্জাকের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

কিডনি রোগে আক্রান্ত ভ্যানচালক আব্দুর রাজ্জাকের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

আজ বুধবার দুপুরে (২৪ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর শ্যামলীর ঢাকা হাউজিং মসজিদ এলাকায় (মেহেদী বাগ, ১নং রোড) অসুস্থ রাজ্জাকের বাসায় যান বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এসময় তাঁর সঙ্গে ছিলেন সংগঠনটির আহবায়ক আতিকুর রহমান রুমন।

রুহুল কবির রিজভী আব্দুর রাজ্জাকের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং তাঁর হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন। পাশাপাশি ছোট্ট শিশু লামিয়া আক্তারের প্রতি তারেক রহমানের পক্ষ থেকে স্নেহশীষ শুভেচ্ছা পৌঁছে দেন তিনি।

এই সময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও শাহাদত হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম-আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষার, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান ও ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ।

উল্লেখ্য, কিডনি রোগে আক্রান্ত ভ্যানচালক আব্দুর রাজ্জাক বর্তমানে সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করাতে বাধ্য হচ্ছেন। তাঁর স্ত্রী একটি কিডনি দান করতে ইচ্ছুক হলেও অর্থাভাবে কিডনি প্রতিস্থাপন সম্ভব হচ্ছিল না। সম্প্রতি তাঁর ছয় বছরের শিশু কন্যা লামিয়া আক্তার এক টিভি সাক্ষাৎকারে বাবার চিকিৎসার জন্য আবেগঘন আহ্বান জানায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিও নজরে আসে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এরপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’কে নির্দেশ দেন রাজ্জাকের পাশে দাঁড়াতে।

অসুস্থ আব্দুর রাজ্জাকের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়।