শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) ঢাকা-১২ আসনের হিন্দু সম্প্রদায়ের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রদীপ কুমার সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক জনাব সাইফুল আলম নীরব।
এছাড়া বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোহাম্মদ আলী, এম এম দাস রঞ্জন, ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, অশোক ধর, কাকলি নাগসহ হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিগণ।





