সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত বৈঠকটি গুলশান চেয়ারপার্সন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ ও ফলো-আপ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি, মেটে বাক্কেন, ম্যানুয়েল ওয়ালি, ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশের ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা উপস্থিত ছিলেন।
বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।





