শিরোনাম:
স্কয়ার হাসপাতালে মায়ের পাশে, দ্রুত দেশে স্থায়ীভাবে ফিরছেন ডা. জোবাইদা রহমান
সংবাদ:
দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। তিনি ঢাকায় ফিরে প্রথমেই স্কয়ার হাসপাতালে ভর্তি তাঁর অসুস্থ মাকে দেখতে যান এবং কিছুক্ষণ সেখানে অবস্থান করেন। পরে তিনি বাসায় ফিরে যান।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, চিকিৎসক ডা. জাহিদের বরাতে, ডা. জোবাইদা রহমান অল্প কিছুদিনের মধ্যেই লন্ডনে ফিরে যাবেন। তবে সেটি হবে সংক্ষিপ্ত সফর। এরপর তিনি তাঁর স্বামী তারেক রহমান ও কন্যা জায়মা রহমানকে সঙ্গে নিয়ে স্থায়ীভাবে বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
তাঁর এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপি এবং দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, এটি হতে পারে বিএনপির রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা।





