ঢাকা, ৬ অক্টোবর ২০২৫, সোমবার:
অদ্য ৬ অক্টোবর (সোমবার) জাতীয়তাবাদী দল (বিএনপি) শেরেবাংলা নগর থানার উদ্যোগে পূর্ব ও পশ্চিম রাজাবাজার এলাকায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক জনাব সাইফুল আলম নীরব।
শেরেবাংলা নগর থানা বিএনপির নেতা মোঃ সালামত খান সজীবের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন—
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের এক নম্বর সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, বিএনপি নেতা ওমর ফারুক রাশেদ, আতিকুর রহমান অপু, ছাত্রদলের তেজগাঁও কলেজ শাখার আহ্বায়ক মোর্শেদ আলম তরুণ, ইয়াছিন আহমেদ দিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম নীরব বলেন,
“তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশে সকল শ্রেণী-পেশার মানুষ সুখে ও শান্তিতে বসবাস করবে।”





