ঢাকা, ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিএনপি-বিরোধী জোট গঠনের ইঙ্গিত তিনি উদ্বেগের কারণ হিসেবে দেখছেন না।
তিনি বলেন, “বাংলাদেশের বিদ্যমান আইন ও সংবিধান মেনে, জনগণের সমর্থন ও গ্রহণযোগ্যতা নিয়ে যেকোনো দল রাজনীতি করতে পারে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকা গণতন্ত্রের স্বাভাবিক অংশ।”
তারেক রহমান আরও বলেন, বিএনপি সব সময়ই গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে সব দলের অংশগ্রহণে একটি ন্যায়সঙ্গত ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।





