তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা আয়োজন করেছে ট্রাক কভার্ডভ্যান ড্রাইভারস ইউনিয়ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

Posted by:

on

ঢাকা, ৯ অক্টোবর ২০২৫:
বাংলাদেশ ট্রাক কভার্ডভ্যান ড্রাইভারস ইউনিয়নের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি সাইফুল আলম নীরব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আইনুল ইসলাম চঞ্চল, আহ্বায়ক, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপি।
সভাপতিত্ব করেন মো. বশির হাওলাদার, ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ ট্রাক কভার্ডভ্যান ড্রাইভারস ইউনিয়ন।

এছাড়া উপস্থিত ছিলেন—
মো. হুমায়ুন কবির আহম্মেদ, মো. সোলাইমান, মো. সাখাওয়াত হোসেন সৈকত, মো. আলমগীর হোসেন, মো. মিজানুর রহমানসহ এমপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় প্রধান অতিথি সাইফুল আলম নীরব বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকারটি ১৮ কোটি মানুষের মনের কথা।” তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে এখনো ষড়যন্ত্র চলছে। যারা এসব ষড়যন্ত্র করছে, তাদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

আলোচনা সভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ট্রাক–কভার্ডভ্যান শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলনের পথনির্দেশনা তুলে ধরেন।