হাতিরঝিলে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ

ঢাকার হাতিরঝিলে বিএনপি নেতাকর্মীরা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ করেছেন। এতে নেতৃত্ব দেন সাইফুল আলম নীরব ও নাজমুল হক মাসুম।

Posted by:

on

ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি এলাকাবাসী ও ভোটারদের মাঝে পৌঁছে দিতে রাজধানীর হাতিরঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম।

এ সময় উপস্থিত ছিলেন —
হাতিরঝিল থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন,
যুগ্ম আহ্বায়ক আশরারাফ হোসেন চৌধুরী অপু,
যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ রানা,
৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদুর রহমান মাদু,
সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কিংকং,
৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম খান শ্যামলী,
হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সিহাব,
হাতিরঝিল থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর ইমাম তরফদার মন্টু,
এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকবৃন্দ।

কর্মসূচিতে বক্তারা বলেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফা শুধু বিএনপির দলীয় এজেন্ডা নয়, বরং এটি একটি জাতীয় পুনর্গঠনের রূপরেখা, যা জনগণের অধিকার ও