প্রকৌশলী ইশরাক হোসেনের আংটি পরানো সম্পন্ন

বিএনপি নেত্রী ইসমত হোসেনের পুত্র ও প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক হোসেন পারিবারিক আয়োজনে বিয়ের আংটি পড়িয়েছেন

ছবি সংগৃহীত

Posted by:

on

স্টাফ রিপোর্টার | নিউজ চ্যানেল বিডি

বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক পরামর্শ সহায়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বিয়ের আংটি পড়িয়েছেন। খবর টি নিশ্চিত করেছেন বি এন পি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান

জানা গেছে, প্রয়াত ঢাকা অবিভক্ত সিটি করপোরেশনের মেয়র মরহুম সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক হোসেন গতকাল রাতে পারিবারিকভাবে বাগদান সম্পন্ন করেন।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের সদস্য ও টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য জনাব নুর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খানের সঙ্গে আংটি পরেন।

ইশরাক হোসেনের মা ইসমত হোসেন এবং কনে পক্ষের বাবা নুর মোহাম্মদ খান উভয়েই জানিয়েছেন,

“হঠাৎ করেই পারিবারিকভাবে আংটি পরানো হয়েছে। সবাই নবদম্পতির জন্য দোয়া করবেন।”