ফেব্রুয়ারিতেই নির্বাচন, স্বচ্ছ ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেবে সরকার — উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

তারিখ: ১১ অক্টোবর ২০২৫স্টাফ রিপোর্টার | নিউজ চ্যানেল বিডি সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী…

Posted by:

on

তারিখ: ১১ অক্টোবর ২০২৫
স্টাফ রিপোর্টার | নিউজ চ্যানেল বিডি


সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে।

তিনি বলেন,

“আমরা প্রথম থেকেই বলে আসছি— সরকার চায় একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন। জনগণ যে নির্বাচনে অংশ নেবে, সেই নির্বাচনই আমরা চাই।”

রিজওয়ানা হাসান আরও বলেন, জনগণের অংশগ্রহণের পথে যেন কোনো বাধা না আসে, সেজন্য সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে।

“কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে কি নেবে না, সেটা তাদের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত। আইনগত দিক থেকেও সরকার এ বিষয়ে হস্তক্ষেপ করবে না,” — বলেন তিনি।

সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর নানা মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন,

“অনেক দলের নেতারা সরকারের নানা বিষয়ে মন্তব্য করেন— সেটাই তো গণতন্ত্রের চর্চা। তবে প্রতিটি অনানুষ্ঠানিক বক্তব্যের প্রতি প্রতিক্রিয়া জানালে তো সরকারের কাজের অগ্রগতি থেমে যাবে।”

তিনি আরও যোগ করেন,

“যখন কোনো বিষয় আমাদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে, তখন সরকার সে বিষয়ে পদক্ষেপ নেবে ও প্রয়োজনীয় মন্তব্য দেবে। অনানুষ্ঠানিক বক্তব্যের ভিত্তিতে সরকারের কিছু বলার সুযোগ নেই।”

নাহিদ ইসলাম ও নতুন রাজনৈতিক দল সম্পর্কিত প্রশ্নে তিনি বলেন,

“ওই আলোচনায় যেসব নাম বা বিষয় এসেছে, সে বিষয়ে আমার মন্তব্য করার সুযোগ নেই। তবে যেটুকু দেখা যাচ্ছে, নবগঠিত রাজনৈতিক দলের সঙ্গেও সরকারের একটি ভালো ওয়ার্কিং রিলেশন বিদ্যমান।”