১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান বি এন পি জামাতের কারা থাকছেন…

গণভোটের সময়সূচি নিয়ে মতবিরোধ থাকলেও সনদে সইয়ের প্রস্তুতিতে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি

Posted by:

on

ঢাকা, ১৩ অক্টোবর ২০২৫ | নিউজ চ্যানেল বিডি:
চব্বিশের গণ-অভ্যুত্থান-পরবর্তী ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর স্বাক্ষর অনুষ্ঠান আগামী ১৭ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওইদিন বিকেলে এই অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।

সূত্র জানায়, সনদ বাস্তবায়নের পদ্ধতি ও গণভোটের সময়সূচি নিয়ে এখনো কিছু মতবিরোধ থাকলেও বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সনদে সইয়ের জন্য প্রস্তুতি নিয়েছে। অংশগ্রহণকারী দলগুলো ইতোমধ্যেই তাদের প্রতিনিধিদের নামও চূড়ান্ত করেছে। তবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের কয়েকজন শীর্ষ নেতা জানিয়েছেন, তারা সনদের চূড়ান্ত খসড়া কপি পর্যালোচনা করার পরই স্বাক্ষরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

বিএনপির প্রতিনিধি

বিএনপির সূত্র মতে, দলটি ইতোমধ্যে সনদে সইয়ের সিদ্ধান্ত নিয়েছে। দলের পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সই করবেন।
সালাহউদ্দিন আহমদ জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছেন, আর গত ১৭ বছর ধরে দলের আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম তদারকি করছেন মহাসচিব মির্জা ফখরুল। বিএনপির স্থায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে এই দুই নেতার নাম আগেই কমিশনে পাঠিয়েছে।

জামায়াতে ইসলামীর প্রতিনিধি

জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও দুই শীর্ষ নেতাকে সনদে সইয়ের জন্য মনোনীত করা হয়েছে। তারা হলেন— নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দলীয় সূত্র জানায়, পূর্ববর্তী জুলাই ঘোষণাপত্রে তাদের কিছু দাবি উপেক্ষিত হওয়ায় এবার জামায়াত সনদের বিষয়ে অধিক সতর্ক অবস্থান নিয়েছে।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন,

“জুলাই সনদে কীভাবে ঐকমত্য ও ভিন্নমতগুলো স্থান পাচ্ছে, গণভোটের রূপ ও সময় কীভাবে নির্ধারিত হচ্ছে—এসব বিষয় জানার পরই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

এনসিপির অংশগ্রহণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকেও স্বাক্ষরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে, যদিও তাদের প্রতিনিধিদের নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।