মো:মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি | নিউজ চ্যানেল বিডি ঢাকা, ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার|
শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের নতুন রাজনৈতিক যাত্রার সূচনা হয়। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া গঠন ও জাতীয় ঐক্য মত্য কমিশন গঠনের মধ্য দিয়ে ৭ মাস ধরে পরিচালিত এই প্রক্রিয়ায় স্বাক্ষর করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মুহাম্মদ ইউনুসসহ ২৫টি নিবন্ধিত রাজনৈতিক দল। তবে স্বাক্ষর করেননি এনসিপি ও কিছু বামপন্থী দল।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদেশি কূটনৈতিক এবং বরান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।

স্বাক্ষরকারী দলসমূহ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ লেবার পার্টি, জাকের পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, গণঅধিকার পরিষদ

স্বাক্ষরকারী দলের প্রতিনিধিরা:
- লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) – ড. রেদোয়ান আহমেদ (মহাসচিব), ড. নেয়ামূল বশির (প্রেসিডিয়াম সদস্য)
- খেলাফত মজলিস – মাওলানা আব্দুল বাছিত আজাদ (আমীর), ড. আহমদ আবদুল কাদের (মহাসচিব)
- রাষ্ট্র সংস্কার আন্দোলন – হাসনাত কাইয়ুম (প্রধান সমন্বয়ক), সৈয়দ হাসিবউদ্দীন হোসেন (মিডিয়া সমন্বয়ক)
- আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) – মোহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু (চেয়ারম্যান), ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ (সাধারণ সম্পাদক)
- নাগরিক ঐক্য – মাহমুদুর রহমান মান্না (সভাপতি), শহীদুল্লাহ কায়সার (সাধারণ সম্পাদক)
- জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) – ববি হাজ্জাজ (চেয়ারম্যান), মোমিনুল আমিন (মহাসচিব)
- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) – মির্জা ফখরুল ইসলাম আলমগীর (মহাসচিব), সালাহউদ্দিন আহমেদ (সদস্য, জাতীয় স্থায়ী কমিটি)
- বাংলাদেশ খেলাফত মজলিস – মাওলানা ইউসুফ আশরাফ (সিনিয়র নায়েবে আমীর), মাওলানা জালালুদ্দীন আহমদ (মহাসচিব)
- বাংলাদেশ জামায়াতে ইসলামী – ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের (কেন্দ্রীয় নায়েবে আমীর), মিয়া গোলাম পরওয়ার (সেক্রেটারী জেনারেল)
- গণসংহতি আন্দোলন – জোনায়েদ সাকি (প্রধান সমন্বয়কারী), আবুল হাসান রুবেল (নির্বাহী সমন্বয়কারী)
- জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) – শহীদ উদ্দিন মাহমুদ স্বপন (সাধারণ সম্পাদক), মিসেস তানিয়া রব (সিনিয়র সহ-সভাপতি)
- গণঅধিকার পরিষদ (জিওপি) – নুরুল হক নুর (সভাপতি), মোঃ রাশেদ খাঁন (সাধারণ সম্পাদক)
- বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি – সাইফুল হক (সাধারণ সম্পাদক), বহ্নিশিখা জামালী (রাজনৈতিক পরিষদ সদস্য)
- জাতীয়তাবাদী সমমনা জোট – ড. ফরিদুজ্জামান ফরহাদ (সমন্বয়ক, চেয়ারম্যান, এনপিপি), বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান (সভাপতি, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা)
- ১২ দলীয় জোট – শাহাদাত হোসেন সেলিম (মুখপাত্র, চেয়ারম্যান, বাংলাদেশ এলডিপি)
- ইসলামী আন্দোলন বাংলাদেশ – অধ্যাপক আশরাফ আলী আকন (প্রেসিডিয়াম সদস্য), মাওলানা গাজী আতাউর রহমান (সিনিয়র যুগ্ম মহাসচিব)
- গণফোরাম – বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী (ভারপ্রাপ্ত সভাপতি), ডা. মো. মিজানুর রহমান (সাধারণ সম্পাদক)
- জাকের পার্টি – আলহাজ্ব শহীদুল ইসলাম ভুইয়া (ভাইস চেয়ারম্যান), জহিরুল হাসান শেখ (যুগ্ম সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা ছাত্রফ্রন্ট)
- জাতীয় গণফ্রন্ট – আমিনুল হক টিপু বিশ্বাস (কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক), মঞ্জুরুল আরেফিন লিটু বিশ্বাস (সদস্য, কেন্দ্রীয় কমিটি)
- বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি – মাওলানা আবদুল মাজেদ আতহারী (সিনিয়র নায়েবে আমীর), মাওলানা মুসা বিন ইযহার (মহাসচিব)
- বাংলাদেশ লেবার পার্টি – ডা. মোস্তাফিজুর রহমান ইরান (চেয়ারম্যান), খন্দকার মিরাজুল ইসলাম (ভারপ্রাপ্ত মহাসচিব)
- ভাসানী জনশক্তি পার্টি – বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম (চেয়ারম্যান), ড. মোহাম্মদ আবু ইউসুফ (মহাসচিব)
- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ – মাওলানা আব্দুর রব ইউসুফী (সহ-সভাপতি), মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী (মহাসচিব)
- ইসলামী ঐক্যজোট – মাওলানা আব্দুল কাদের (চেয়ারম্যান), মুফতী সাখাওয়াত হোসাইন রাজী (মহাসচিব)
- আমজনতার দল – কর্নেল মিয়া মশিউজ্জামান (অব:) (সভাপতি), মোঃ তারেক রহমান (সাধারণ সম্পাদক)





