তেজগাঁওয়ে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফাই দেশের সার্বিক উন্নয়নের রূপরেখা

Posted by:

on

নিউজ চ্যানেল বিডি | ঢাকা, ১৮ অক্টোবর ২০২৫ (শনিবার):

তেজগাঁও থানা বিএনপির অন্তর্গত ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আজ শনিবার রাজধানীর কাওরান বাজার, পূর্ব তেজতুরী বাজার ও তেজগাঁও রেলগেট এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক জনাব সাইফুল আলম নীরব।
২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সভাপতিত্বে লিফলেট বিতরণের আগে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, স্থানীয় মুরুব্বী হাবিবুর রহমান, যুবনেতা আবু সুফিয়ান দুলাল, বিএনপি নেতা তরিকুল ইসলাম বাহালুল, মুজাহিদুর রহমান, আবু জাফর পাটোয়ারী বাবু, হুমায়ুন কবির আহমেদ, সোলায়মান, আওলাদ হোসেন, খায়রুল ইসলাম সেলিম, যুব নেতা জালাল মোল্লা, আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল খান, সাইফুর রহমান সোহেল, সেলিম রেজা, ছাত্রদল নেতা আক্তার হোসেন ফরাজী, রাজন ও মহিলা দল নেত্রী ইভাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম নীরব বলেন,

“যে সংস্কার এখন তত্ত্বাবধায়ক সরকার করতে চায়, সেই সংস্কারের প্রস্তাব দেশনায়ক তারেক রহমান তিন বছর আগেই জাতির সামনে উপস্থাপন করেছেন। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার মাধ্যমেই দেশের সকল শ্রেণি-পেশার মানুষের উন্নয়ন সম্ভব।”

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান ঘোষিত প্রার্থীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।