রিশাদ ও মুস্তাফিজের দাপট, ওয়েস্ট ইন্ডিজকে ১৩৩ রানে গুটিয়ে জয়ে বাংলাদেশ

রিশাদ হোসেনের ৬ উইকেট, মিরাজ ও মুস্তাফিজের দুর্দান্ত সাপোর্টে সিরিজে এগিয়ে বাংলাদেশ

ছবি: রিশাদ হাসানের ফেসবুক থেকে নেওয়া

Posted by:

on

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৩৩ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। ২০৭ রানের টার্গেট তাড়া করতে নেমে সফরকারীরা টিকতে পারেনি রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমানের ঘূর্ণি–পেস জালে।

বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে তোলে ২০৭ রান। দলের হয়ে সবচেয়ে বড় ইনিংস খেলেন তরুণ তৌহিদ হৃদয়—৫১ রান করেন ৯০ বলে, ৩টি চার মেরে। তাকে ভালো সাপোর্ট দেন মাহমুদুল হাসান জয় ও মাহমুদুল ইসলাম অঙ্কন, যারা যথাক্রমে ১৭ ও ৪৬ রান যোগ করেন। শেষ দিকে রিশাদ হোসেনের ঝড়ো ২৬ রানে বাংলাদেশের স্কোর ২০০ পার হয়।

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে জয়ডেন সিলস নেন ৩ উইকেট, রোস্টন চেস ও জাস্টিন গ্রেভস প্রত্যেকে নেন ২টি করে।

টার্গেট তাড়া করতে নেমে ক্যারিবীয় ব্যাটাররা শুরু থেকেই চাপে পড়ে যায়। ওপেনার ব্র্যান্ডন কিং ৪৪ রান করলেও অন্যপ্রান্তে কেউ দাঁড়াতে পারেননি। একে একে উইকেট হারাতে থাকে দলটি, রিশাদ হোসেনের ঘূর্ণিতে পুরো ইনিংস থমকে যায়।

রিশাদ একাই নেন ৬ উইকেট মাত্র ৩৯ রানে। মুস্তাফিজুর রহমান ৫ ওভারে ১৬ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম পান ১টি করে উইকেট।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয় ৩৯ ওভারে ১৩৩ রানে। ফলে বাংলাদেশ জয় পায় ৭৪ রানে।

ছবি বিসিবি” ফেইসবুক থেকে নেয়া

বাংলাদেশের ইনিংস (২০৭/১০, ৪৯.৪ ওভার)

তৌহিদ হৃদয় — ৫১ (৯০)

মেহেদী ইসলাম অঙ্কন — ৪৬ (৭৬)

নাজমুল হোসেন শান্ত — ৩২ (৬৩)

রিশাদ হোসেন — ২৬ (১৩)

জয়ডেন সিলস — ৩/৪৮

রোস্টান চেস — ২/৩০

জাস্টিন গ্রেভস — ২/৩২


ওয়েস্ট ইন্ডিজের ইনিংস (১৩৩/১০, ৩৯ ওভার)

ব্র্যান্ডন কিং — ৪৪ (৬০)

আথানাজে — ২৭ (৩৬)

অন্য কেউ ২০-এর ঘরে যেতে পারেননি

রিশাদ হোসেন — ৬/৩৫

মুস্তাফিজুর রহমান — ২/১৬

মিরাজ — ১/১৬


ফলাফল: বাংলাদেশ জয়ী ৭৪ রানে


ম্যাচসেরা: রিশাদ হোসেন (৬ উইকেট)