“গড়বো জিয়ার বাংলাদেশ” — এই স্লোগানকে সামনে রেখে মোংলা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
২৩ অক্টোবর সকাল ১১টায় মোংলা সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ কে.এম. রাব্বানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত শিক্ষক ড. অসিত কুমার বসু, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম মিঠু, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, এবং পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম সাদ্দাম।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মোংলা কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি মো. সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক শামীম হোসাইন, সিনিয়র সহ-সভাপতি সৌরভসহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
অতিথিরা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য নয়, এটি জাতির ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ববোধের প্রতিফলন।





