২০২৬ সালের নির্বাচন ঠেকাতে স্বৈরাচারের প্রেতাত্মাদের ষড়যন্ত্র চলছে: জয়নুল আবদিন ফারুক

অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, সবাইকে ঐক্যবদ্ধ থেকে অর্থবহ ভোট নিশ্চিত করার আহ্বান বিএনপি নেতার

Posted by:

on

স্টাফ রিপোর্টার | ২৬ অক্টোবর ২০২৫, রোববার | নিউজ চ্যানেল বিডি

রোববার (২৬ অক্টোবর) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি ও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা সেই নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত।”

তিনি আরও বলেন, দেশের প্রতিটি প্রান্তে নির্বাচনের বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে দলের সব স্তরের নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে। অর্থবহ নির্বাচনের জন্য সরকারের গৃহীত কার্যক্রমকে সফল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।