তেজগাঁও: তেজগাঁও শেরেবাংলা নগর, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা বিএনপির আয়োজনে কৃষিবিদ ইনস্টিটিউট (কে আই বি) কনভেনশন হলে বুধবার ঢাকা-১২ সংসদীয় আসনের উলামা ও মাশায়খদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক ও ঢাকা-১২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সাইফুল আলম নীরব উপস্থিত ছিলেন।
সভার অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন—
মাওলানা জয়নুল আবেদীন, খতিব, বাইতুন নূর জামে মসজিদ, নাখালপাড়া
মাওলানা নাসির উদ্দিন, মুহতামিম, রহিম মেটাল মাদ্রাসা
মাওলানা সাইফুল ইসলাম, তেজগাঁও রেলওয়ে মাদ্রাসা
মুফতি আল আমিন, খতিব, লিচু বাগান মসজিদ
মাওলানা সাব্বির আহমেদ, সভাপতি, ইমাম-খতিব ঐক্য পরিষদ, মগবাজার
সাইফুল আলম নীরব সভায় বলেন, “গত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি; যারা কথা বলেছেন তাদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। এখন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সুযোগ এসেছে। কিছু দল ধর্মকে পুঁজি বানিয়ে মিথ্যে গুজব রটাচ্ছে—দেশের বিরুদ্ধে অপপ্রচার হলে সবাই ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিহত করব।”
সভায় উলামা ও মাশায়খরা সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ধর্মীয় নেতৃত্বের দায়িত্ব ও জনগণের মধ্যে সঠিক তথ্য পৌঁছানোর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। সভার শেষ ভাগে ভবিষ্যৎ কর্মসূচি ও এলাকাভিত্তিক সমন্বয় নিয়ে সংক্ষিপ্ত সিদ্ধান্ত নেওয়া হয়।





