একটানা তৃতীয়বার জামায়াতে ইসলামের আমির নির্বাচিত ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার | ২ নভেম্বর ২০২৫ | নিউজ চ্যানেল বিডিএকটানা তৃতীয়বার জামায়াতে ইসলামের আমির নির্বাচিত ডা. শফিকুর রহমান আগামী ২০২৬-২০২৮…

ডাক্তার শফিকুর রহমান
জামাতের নায়েবে আমির

Posted by:

on

স্টাফ রিপোর্টার | ২ নভেম্বর ২০২৫ | নিউজ চ্যানেল

বিডিএকটানা তৃতীয়বার জামায়াতে ইসলামের আমির নির্বাচিত ডা. শফিকুর রহমান আগামী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমির’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। এটি তার একটানা তৃতীয় মেয়াদ। রোববার জামায়াতের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার রাতে ‘আমির’ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

উল্লেখ্য, ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের সদস্যদের (রুকনদের) নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন এবং ফলাফল নিশ্চিত করেন।