স্টাফ রিপোর্টার | নিউজ চ্যানেল বিডি | বরিশাল, ২ নভেম্বর ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে এবং সেটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেই দিতে হবে।
রবিবার বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এনসিপির জেলা ও মহানগর সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা যেন একটা গুণগত, কাঠামোগত রূপান্তরের মধ্য দিয়ে গ্রহণযোগ্য গণতান্ত্রিক নির্বাচনের দিকে যেতে পারি—এর বড় দায়িত্ব রাজনৈতিক দলগুলোর।” তিনি জানান, ৩০০ আসনেই সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির জন্য এনসিপি কাজ করে যাচ্ছে।
সভায় আরো বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন। সভার সভাপতিত্ব করেন বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা।





