চট্টগ্রাম-৮ এ গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী, নিন্দা জানালেন মির্জা ফখরুল

চট্টগ্রাম-৮ আসনে গণসংযোগকালে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী; নিন্দা জানিয়ে কঠোর ব্যবস্থা দাবি মির্জা ফখরুলের।

ফাইল ছবি

Posted by:

on

তারিখ: ০৪ নভেম্বর ২০২৫
স্টাফ রিপোর্টার | নিউজ চ্যানেল বিডি | ঢাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগকালে আজ বিকেলে দুস্কৃতিকারিদের গুলিতে আহত হয়েছেন। বর্তমানে তিনি স্থানীয় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রাপ্ত তথ্যে জানা গেছে, এ সময় আরও কয়েকজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

এই অমানবিক ও নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক বিবৃতিতে তিনি বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুস্কৃতিকারিরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। দুস্কৃতিকারিদের নির্মম হামলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত এরশাদ উল্লাহসহ আরও একাধিক ব্যক্তি গুলিবিদ্ধের ঘটনা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতেই এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। তাই এসব দুস্কৃতিকারিদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল, মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নইলে ওঁত পেতে থাকা দুস্কৃতিকারিরা মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে।”

বিএনপি মহাসচিব তাঁর বিবৃতিতে এরশাদ উল্লাহসহ অন্যান্য গুলিবিদ্ধ ব্যক্তিদের ওপর হামলাকারী দুস্কৃতিকারিদের অ

বিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।