রাজধানীর টিটিপাড়ায় ছয় লেনের রেলওয়ে আন্ডারপাস চালু

টিটিপাড়া আন্ডারপাস চালুতে স্বস্তি ফিরে পেয়েছে রাজধানীবাসী

ছবি "আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার ফেইসবুক থেকে নেওয়া

Posted by:

on

ঢাকা │ নিজস্ব প্রতিবেদক │ নিউজ চ্যানেল বিডি|


রাজধানীর টিটিপাড়ায় নির্মিত ছয় লেনের রেলওয়ে আন্ডারপাস আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এ আন্ডারপাস, এরপর থেকেই শুরু হয় যানবাহন চলাচল।

নতুন এ আন্ডারপাসে মোট ছয়টি লেন রয়েছে—এর মধ্যে চারটি লেন দিয়ে চলবে যান্ত্রিক যানবাহন এবং বাকি দুটি লেন নির্ধারিত হয়েছে রিকশা, সাইকেল ও পথচারীদের জন্য। আন্ডারপাসটির উচ্চতা পাঁচ মিটার হওয়ায় বড় আকারের যানবাহনও সহজেই নিচ দিয়ে চলাচল করতে পারবে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আন্ডারপাস চালুর ফলে মতিঝিল, মুগদা, মান্ডা, মানিকনগর ও সবুজবাগ এলাকার সড়কসংযোগে এখন আর ট্রেনের সিগনালে আটকে থাকতে হবে না। এতে সময় বাঁচছে, কমেছে যানজটও।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ প্রকল্পের লক্ষ্য ছিল রাজধানীর পূর্বাঞ্চলে নির্বিঘ্ন সড়ক যোগাযোগ নিশ্চিত করা এবং রেলক্রসিং–নির্ভর যানজট দূর করা।