ঢাকা │ নিজস্ব প্রতিবেদক │ নিউজ চ্যানেল বিডি:
১৩৪ ঘণ্টা অনশন শেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙলেন আমজনতা পার্টির প্রধান ও সদস্য সচিব তারেক রহমান।
রোববার (৯ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সামনে অনশন ভাঙান তিনি।
অনশন ভাঙানোর পর সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন,
“আমজনতা পার্টি একটি নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চাইছে। নির্বাচন কমিশন যেন মানবিক বিবেচনায় বিষয়টি দেখে—এটাই আমাদের আহ্বান।”
অনশন ভাঙার পরপরই তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে করে গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, দীর্ঘ অনশনে তাঁর শারীরিক অবস্থা দুর্বল হয়ে পড়েছিল।
গত কয়েকদিন ধরে তারেক রহমানের অনশনস্থলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কর্মী ও সাধারণ মানুষ সমবেদনা জানাতে আসেন।
প্রথম থেকেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তারেকের পাশে ছিলেন।
শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং রবিবার দুপুরে ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন অনশনস্থলে এসে তারেক রহমানের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত হয়ে অনশন ভাঙানোর অনুরোধ জানান।
বর্তমানে তারেক রহমান রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।





