ঢাকা, ১৩ নভেম্বর ২০২৫: নিউজ চ্যানেল বিডি — বিএনপির এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দেশে যখন মানুষ কর্মহীন হয়ে পড়ছে, তখন কথিত গণভোট নয় বরং চাকরির নিরাপত্তা ও কর্মসংস্থানের বিষয়টি জনগণের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেন
“মানুষ যখন কর্মহীন হয়ে পড়ছে, তখন কর্মজীবী নারীদের মনে ছড়িয়ে পড়া চাকরির সংকোচনের আতঙ্কই এখন সবচেয়ে বড় বাস্তবতা। তাদের এই আতঙ্কই গণভোটের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, দেশে বেকারত্বের হার বেড়েই চলেছে। পত্রিকার পাতা খুললেই চাকরিহীন মানুষের খবর, টেলিভিশনের টকশো খুললেই কর্মসংস্থান সংকটের আলোচনা দেখা যায়।
একটি সাম্প্রতিক বেসরকারি গবেষণা সংস্থার তথ্য তুলে ধরে বক্তা বলেন, দেশে বর্তমানে দারিদ্র্যের হার ২৮ শতাংশ, এবং আরও ১৮ শতাংশ মানুষ যেকোনো সময় দরিদ্র হওয়ার ঝুঁকিতে আছেন।
শিক্ষিত তরুণদের বেকারত্ব প্রসঙ্গে তিনি জানান, উচ্চ মাধ্যমিক ও স্নাতক ডিগ্রিধারী প্রতি পাঁচজনের মধ্যে একজন বেকার।
গার্মেন্টস খাতের সংকটের কথাও তুলে ধরে বক্তা বলেন,
“গত ১৪ মাসে সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও নরসিংদী এলাকায় অন্তত ৩৫০টিরও বেশি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। ফলে প্রায় ১ লাখ ২০ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।”
তিনি প্রশ্ন রাখেন,
“রাষ্ট্রের হাজার কোটি টাকা ব্যয় করে কথিত গণভোট আয়োজনের চেয়ে একজন বেকার মানুষের কাছে একটি চাকরি কি বেশি জরুরি নয়?”
জনাব তারেক রহমান মনে করেন , রাষ্ট্র মেরামতের নানা দিক নিয়ে আলোচনা হলেও, কর্মসংস্থান ও বেকারত্ব সমস্যা সমাধানে সরকার এখনো কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।#Tarequerahman





