জুলাই সনদ অনুযায়ী গণভোটে উপস্থাপনযোগ্য প্রশ্ন চূড়ান্ত

সংবিধান সংস্কার ও দুই কক্ষ বিশিষ্ট সংসদসহ চারটি মূল প্রস্তাবে ভোট দেবেন নাগরিকরা

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ১৮ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
জুলাই জাতীয় সনদের আলোকে আসন্ন গণভোটে নাগরিকদের সামনে চারটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কার প্রস্তাব উপস্থাপনের সিদ্ধান্ত হয়েছে। সংবিধান সংস্কারের লক্ষ্যে ২০২৬ সালের জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী ভোটাররা নিম্নলিখিত প্রশ্নের ওপর সম্মতি বা অসম্মতি জানাবেন।
প্রস্তাবগুলো হলো—
ক) নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে নির্ধারিত পদ্ধতিতে পুনর্গঠিত হবে।
খ) আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট। দলগুলোর জাতীয় ভোটের অনুপাতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে। এছাড়া কোনো সাংবিধানিক সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন বাধ্যতামূলক হবে।
গ) নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন, সংসদীয় কমিটির সভাপতি নিয়োগ, প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকারের সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকারের ক্ষমতায়নসহ মোট ১০টি সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য রয়েছে—এগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দল বাধ্য থাকবে।
ঘ) জুলাই সনদে উল্লেখিত অন্যান্য সংস্কারগুলোও রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।