স্টাফ রিপোর্টার, ১৯ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বাংলাদেশের ত্রীদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
এর মধ্যে—
পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন
নারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৭ হাজার ৯৪২ জন
বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, এ বছর পুরুষ ভোটার বৃদ্ধির হার ২.২৯% এবং নারী ভোটার বৃদ্ধির হার ৪.১৬%।
তিনি আরও জানান, জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে নিবন্ধন দিয়ে গেজেট প্রকাশ করেছে ইসি। তবে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পর আম জনগণ পার্টি নিয়ে কিছু আপত্তি এসেছে। আপত্তিগুলো পর্যালোচনা করে দলটির নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
সচিব বলেন, “তারিখ পরিবর্তনের কারণে ২ মার্চ থেকে যে তালিকা চূড়ান্ত করা হয়েছিল, তার ভিত্তিতেই আজকের হালনাগাদ হিসাব করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, পুরুষ ভোটারের বৃদ্ধি ২.২৯% এবং নারী ভোটারের বৃদ্ধি ৪.১৬%।”





