স্টাফ রিপোর্টার, ২৩ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিনিয়োগ সহযোগিতা আরও জোরদারের লক্ষ্য নিয়ে ঢাকায় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকে ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী শেরিং টোবগে কুড়িগ্রাম বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কৌশলগত গুরুত্ব তুলে ধরেন। G2G অংশীদারিত্বে গড়ে ওঠা এ অর্থনৈতিক অঞ্চলটি ভবিষ্যতে ভুটানের পরিকল্পিত গেলেপু মাইন্ডফুলনেস সিটি–র সঙ্গে সংযুক্ত হবে, যা উভয় দেশের জন্য নতুন বিনিয়োগ সুযোগ সৃষ্টি করবে।
বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী কুড়িগ্রাম অর্থনৈতিক অঞ্চলের অগ্রগতি আরও ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দেন। বৈঠকে ভুটান বাংলাদেশের আর্থিক খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে এবং এ লক্ষ্যে শিগগিরই একটি উচ্চপর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা জানিয়েছে।





