ইশরাক হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাল ঢাকা উত্তর–দক্ষিণ মুক্তিযুদ্ধের প্রজন্ম

নবগঠিত কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মনোনীত হওয়ায় অভিনন্দন

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ২৭শে নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মনোনীত করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম।
মঙ্গলবার (২৫ নভেম্বর) গোপীবাগে ইশরাক হোসেনের বাসায় গিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতৃবৃন্দ ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মো. সাইফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. ওবায়দুল রহমান অটল, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক তানভীর ভূঁইয়া এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মো. বকুল মিয়া।
এর আগে সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল অনুমোদিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমতিক্রমে এ নতুন কমিটি গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়।