স্টাফ রিপোর্টার, ২৮ নভেম্বর ২৫, নিউজ চ্যানেল বিডি।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিবৃতি প্রদান করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিশ্বস্ত সূত্রে তারা জেনেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততার সঙ্গে দুটি আইন পাস করাতে চাইছে—একটি সংশোধিত পুলিশ কমিশন আইন এবং অন্যটি এনজিও-সংক্রান্ত আইন।
তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের পূর্বে এ ধরনের গুরুত্বপূর্ণ আইন পাসের পেছনে সরকারের ভিন্ন উদ্দেশ্য কাজ করতে পারে, যা দেশের গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করবে।
মির্জা ফখরুল আরও বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া তড়িঘড়ি করে এই ধরনের গুরুত্বপূর্ণ আইন পাস করা সমীচিন নয়। তার মতে, এ আইনগুলো পরবর্তী জাতীয় সংসদে যুক্তিতর্কের মাধ্যমে প্রণয়ন করাই হবে সঠিক ও গণতান্ত্রিক পদ্ধতি।
তিনি সরকারের উদ্দেশে আহ্বান জানান—গণতন্ত্রবিরোধী ও অনাকাঙ্ক্ষিত এই ধরনের পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার জন্য।





