স্টাফ রিপোর্টার, ২ ডিসেম্বর ২০২৫ নিউজ চ্যানেল বিডি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা দেখে চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তারা রাত ১২টা ৩৫ মিনিটে হাসপাতাল থেকে বের হন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা জোরদার করা হয়েছে।
দলের নেতারা জানিয়েছেন, চেয়ারপারসনের অবস্থা নিয়ে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট তারা জানাবেন।





