স্টাফ রিপোর্টার, ২ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নিয়মিত বৈঠকে রাজনৈতিক বিভিন্ন ইস্যু, নির্বাচনভিত্তিক আলোচনা এবং প্রচারের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ।
তিনি বলেন,
“এটা আমাদের রেগুলার মিটিং। রাজনৈতিক বিষয়, নির্বাচনী প্রস্তুতি, প্রচারের কৌশল—সব কিছুই আমরা আলোচনা করেছি।”
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার বিষয়ে তিনি জানান
“ইনশাআল্লাহ তিনি শীঘ্রই ফিরে আসবেন।”
খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তিনি বলেন,
“ম্যাডামের শারীরিক অবস্থার সব তথ্য ডা. জাহিদ সাহেবই জানাবেন।”
গুলশানে বৈঠকটি শুরু হয় রাত ৮টা ৩০ মিনিটে এবং শেষ হয় রাত ১১টায়।





