এভারকেয়ার হাসপাতালের কাছে সেনাবাহিনী–বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ৪ ডিসেম্বর

এসএসএফের নিরাপত্তা প্রটোকল অনুসারে উড্ডয়ন–অবতরণ; অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ৩ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)–এর নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আগামী ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এভারকেয়ার হাসপাতালের নিকটবর্তী দুইটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টারের পরীক্ষামূলক উড্ডয়ন ও অবতরণ পরিচালিত হবে।
এ সিদ্ধান্ত এসএসএফের নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে গৃহীত হয়েছে বলে জানা গেছে। নির্ধারিত সময়ের মধ্যে হেলিকপ্টারগুলো একাধিকবার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন করবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর সাধারণ জনগণকে যেকোনো ধরনের গুজব, অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।