কাতারি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্বিত

আগমন অনিশ্চিত হওয়ায় চিকিৎসার জন্য বিদেশ যাত্রার প্রস্তুতিতে ধীরগতি

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ৫ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।

কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনো না পৌঁছানোয় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে যাচ্ছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে এটি শনিবার পৌঁছাতে পারে।

তিনি আরও বলেন,
“ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে, তাহলে ইনশাআল্লাহ ৭ তারিখ (রোববার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।”

——
শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
(সকাল ১০ টায়)