চেয়ারপার্সনের চিকিৎসা নিয়ে হাসপাতালে সাক্ষাৎ—নতুন সিদ্ধান্ত হলে জানানো হবে

চিকিৎসক জাহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে জানানো হয়েছে সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকার কথা

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ৫ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে আজ ৫ ডিসেম্বর সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে হাসপাতালে সাক্ষাৎ করা হয়েছে।
সাক্ষাতে তিনি জানান, “নতুন করে বলার মতো কোনো সিদ্ধান্ত হলে জানানো হবে।”
চেয়ারপার্সনের চিকিৎসা দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চলছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
দল ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে মহান আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে—তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য জনাব সাইরুল কবির খান।