৪০ ফিট গভীর থেকে ভিকটিম উদ্ধারে ফায়ার সার্ভিসের তৎপরতা

অক্সিজেন ও ভেন্টিলেশন সুবিধা নিশ্চিত করে চলছে খনন; এখনো জীবিত থাকার আশা প্রকাশ

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ১১ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিচু স্থান থেকে ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধারের প্রক্রিয়া অত্যন্ত জটিল হওয়ায় সময় লাগছে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা দেখেন, স্থানীয় লোকজন কোদাল দিয়ে মাটি খনন করার চেষ্টা করায় ভিকটিমের উপর অতিরিক্ত মাটি ও কাঠের টুকরা পড়ে একটি আবরণ তৈরি হয়েছে। ফলে ভিকটিমের সঠিক অবস্থা সাসভিশন ক্যামেরা ব্যবহার করেও দেখা সম্ভব হয়নি।
উদ্ধারকারী দল জানায়, বর্তমানে একটি এস্কেভেটর চার থেকে পাঁচ ঘণ্টা কাজ করে প্রায় ২৫ ফিট পর্যন্ত খনন করেছে। তাদের মতে, আরও প্রায় ১৫ ফিট—অর্থাৎ মোট ৪০ ফিট গভীর পর্যন্ত খনন করতে পারলে ভিকটিমের অবস্থান পাওয়া যেতে পারে। খনন কাজের স্থিতি দেখে মাঝে মাঝে পুনরায় লেবেলিংও করা হচ্ছে।
এছাড়া, ফায়ার সার্ভিস জানায়, ভিকটিম যদি এখনো জীবিত থাকে সে জন্য অক্সিজেন সরবরাহ ও ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছে। প্রযুক্তিগত সক্ষমতার কথা উল্লেখ করে তারা জানায়, চাইলে তারা ৩৫–৪০ ফিট গভীর থেকেও ভিকটিমকে উদ্ধার করতে পারতেন, এমনকি ক্ষত অবস্থায় বা মৃতদেহ হিসেবেও। কিন্তু এখনো আশা করা হচ্ছে ভিকটিম জীবিত থাকতে পারে, তাই অক্ষতভাবে উদ্ধারের কৌশলই গ্রহণ করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের সহায়তায় আরও একটি এস্কেভেটর আনা হচ্ছে জানিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, “আমরা আশা করি আরও কিছুটা গভীরে গেলেই ভিকটিমকে উদ্ধার করতে পারবো।”