স্টাফ রিপোর্টার, ১২ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
ইনক্লাব মঞ্চের প্রধান ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়া এবং চট্টগ্রামে বিএনপি প্রার্থী
ইরশাদুল্লাহ গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে বিএনপি আগামীকাল ১৩ ডিসেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, কারা সন্ত্রাসী হামলা চালাচ্ছে।তাদের গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার জন্য আমরা এর বিরুদ্ধে দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করব।”
এদিকে আহত ওসমান হাদী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন তার অবস্থা আশংকা জনক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। এ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীতে উত্তেজনা বিরাজ করছে।





